রাইড বুকিংয়ের আগেই বাড়তি টাকা চাওয়া নিষিদ্ধ, ওলা-উবারকে কড়া নির্দেশ কেন্দ্রের!

বার্তা ডেস্কঃ

ক্যাব বুকিংয়ের সময় রাইড কনফার্ম হওয়ার আগেই বাড়তি টিপ বা অতিরিক্ত অর্থ চাওয়ার সমস্ত অপশন অবিলম্বে সরাতে হবে। ওলা, উবার ও র‍্যাপিিডোর মতো জনপ্রিয় ক্যাব অ্যাগ্রিগেটর সংস্থাগুলির উদ্দেশে এই কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। সরকারের স্পষ্ট বার্তা, ডিজিটাল প্ল্যাটফর্ম বা মোবাইল অ্যাপে এ ধরনের বিভ্রান্তিকর ফিচার যাত্রীদের ওপর অতিরিক্ত অর্থ দেওয়ার পরোক্ষ চাপ সৃষ্টি করে, যা ‘মোটর ভেহিকেল অ্যাগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫’-এর সম্পূর্ণ পরিপন্থী।

নতুন নিয়ম অনুযায়ী, ক্যাব বুকিংয়ের সময় দ্রুত পরিষেবা পাওয়ার প্রলোভন দেখিয়ে অগ্রিম টিপ নেওয়ার সুযোগ আর রাখা যাবে না। একমাত্র যাত্রা সম্পূর্ণ হওয়ার পরই যাত্রীরা সম্পূর্ণ স্বেচ্ছায় চালককে টিপ দিতে পারবেন এবং সেই অর্থের পুরোটাই চালকদের প্রাপ্য হবে, যেখান থেকে কোনো কমিশন কাটতে পারবে না অ্যাগ্রিগেটর সংস্থাগুলি। কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের আপত্তির প্রেক্ষাপটে মন্ত্রকের এই সময়োপযোগী পদক্ষেপে নিত্যযাত্রীরা আইনি সুরক্ষা ও বড় ধরনের স্বস্তি পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *