মসজিদে মাইক নিয়ে বড় রায়, হাইকোর্টের নির্দেশে স্বস্তি!

বার্তা ডেস্কঃ

রাজ্যজুড়ে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে লাউড স্পিকার ও মাইক সরিয়ে নেওয়া সংক্রান্ত আইনি বিতর্কের অবসান ঘটিয়ে বড় রায় দিল উচ্চ আদালত। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরুপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত জনস্বার্থ মামলাটি আনুষ্ঠানিকভাবে খারিজ করে দিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে নয়, বরং ২০২০ সালের কলকাতা হাইকোর্টের নির্দেশ কঠোরভাবে মেনে রাজ্যজুড়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নবান্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে মোট ৫ হাজার ২৯৯টি লাউড স্পিকারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে মসজিদ থেকে সরানো হয়েছে ৪ হাজার ২০৩টি এবং মন্দির থেকে ১ হাজার ৯৬টি মাইক। এর আগে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি পুলিশের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিলেও, আদালতের এই রায়ের ফলে রাজ্য প্রশাসনের নেওয়া নীতিগত পদক্ষেপই বহাল থাকল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *