দিনরাত কাটত পুকুরেই! চরম কষ্টে থাকা কিশোরের পাশে দাঁড়ালেন অনন্ত আম্বানি

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা কিশোর ইকবাল এক বিরল শারীরিক সমস্যায় আক্রান্ত। জল থেকে ডাঙায় উঠলেই তার সারা শরীরে অসহ্য জ্বালা-যন্ত্রণা শুরু হতো। যন্ত্রণা থেকে মুক্তি পেতে বাধ্য হয়ে দিনরাত পুকুরের জলের মধ্যেই কাটাতে হতো তাকে। টানা জলে থাকার ফলে শরীরে নানা ধরনের চর্মরোগ ও সংক্রমণের ঝুঁকি ক্রমাগত বাড়ছিল। দরিদ্র পরিবারের পক্ষে এই জটিল ও দীর্ঘমেয়াদী চিকিৎসার বিপুল খরচ বহন করা আসাম্ভব হয়ে পড়েছিল। চিকিৎসকরা জানান, দিনের পর দিন এভাবে জলে ভেসে থাকার ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হচ্ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোরটির করুণ অবস্থার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি নজরে আসতেই তাৎক্ষণিক উদ্যোগ নেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এগজিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানি। তিনি দ্রুত বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বিশেষজ্ঞ দল পাঠান। আম্বানির বিশেষ নির্দেশে ও অর্থায়নে ইকবালকে এয়ারলিফ্ট করে মুম্বাইয়ের বিখ্যাত স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে দেশের সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে সেখানে ইকবালের বিশেষ পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা শুরু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *