অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ মদন মিত্র, মমতা জমানাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য!
বার্তা ডেস্কঃ
কামারহাটির পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়া এবং পুরকর্মীদের দীর্ঘদিনের বকেয়া বেতনের সমস্যা সমাধানে এবার তৎপর হলেন বিধায়ক মদন মিত্র। জনস্বার্থের বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি দ্বারস্থ হলেন শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের। মন্ত্রী তৎক্ষণাৎ পরিস্থিতি খতিয়ে দেখে প্রাথমিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন। এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তি কমাতে অর্জুনের এই দ্রুত পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন মদন।
এই সাক্ষাৎপর্বের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাকে তীব্র আক্রমণ করলেন মদন মিত্র। তাঁর দাবি, বর্তমান সময়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উদারতা ও সহযোগিতার কারণেই অর্জুনের সঙ্গে দেখা করা সম্ভব হয়েছে। মদনের আক্ষেপ, মমতা জমানায় বিরোধী শিবিরের কোনও নেতার সঙ্গে দেখা করা ছিল কার্যত আসাম্ভব, এমনকী তার জন্য শাস্তির মুখে পড়ার ভয়ও থাকত। ঋতব্রতর প্রশংসা করে মদন বুঝিয়ে দিলেন, রাজনৈতিক পরিস্থিতির এই বদলকে তিনি যথেষ্ট ইতিবাচকভাবেই দেখছেন।