মোদী শিবিরে কি এবার ছাত্র আন্দোলনের নায়ক অভিজিৎ দীপকে?

বার্তা ডেস্কঃ

দেশজুড়ে সাম্প্রতিক ছাত্র আন্দোলন ছড়িয়ে দিয়ে তোলপাড় সৃষ্টি করা ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শাসক জোট এনডিএ-তে যোগ দেওয়ার খোলা আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে।তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় এই ছাত্রনেতাকে নিজের দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-তে যোগ দেওয়ার প্রস্তাব দিয়ে আঠাওয়ালে জানান, দীপকে আম্বেদকরপন্থী ও অত্যন্ত সক্রিয় কর্মী। তিনি চান যে দীপকে তাঁর সঙ্গে যুক্ত হয়ে এনডিএ-র হাত শক্তিশালী করুন। উল্লেখ্য, দীপকের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের প্রভাবেই সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিতে বাধ্য হন।এরপরই কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য এবং হালকা রসিকতা রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

তবে এই প্রস্তাবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেননি ককরোচ পার্টির এই তরুণ প্রতিষ্ঠাতা।মহারাষ্ট্রের বাসিন্দা দীপকে অতীতে একাধিকবার স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, প্রত্যক্ষ রাজনীতি বা কোনো নির্দিষ্ট দলের প্রতি তাঁর বিশেষ আগ্রহ নেই।রাজনৈতিক ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাওয়াতেই তিনি গণআন্দোলনের মাধ্যমে সংস্কারের পথে হাঁটতে চান বলে আগে জানিয়েছিলেন।তা সত্ত্বেও এনডিএ জোটের শরিক দলের এই আহ্বানের পর রাজনৈতিক বিশ্লেষকরা নজর রাখছেন তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে—তিনি কি শেষ পর্যন্ত মোদী সরকারের সঙ্গে কাজ করতে রাজি হবেন, নাকি স্বতন্ত্র আন্দোলনকারী হিসেবেই নিজের লড়াই বজায় রাখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *