২৭ বছর আমেরিকায়! হঠাৎ ICE-র কবলে গ্রিনকার্ডধারী ভারতীয় মহিলা!

বার্তা ডেস্কঃ

টানা ২৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস এবং দীর্ঘ ১৩ বছর ধরে গ্রিনকার্ড থাকা সত্ত্বেও ভেঙ্কটা ভাসামসেটি নামে এক প্রবীণ ভারতীয় বংশোদ্ভূত শিক্ষিকাকে অন্যায়ভাবে আটক করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। ২০২২ সালে ভারতে অসুস্থ বাবাকে দেখতে এসে তিনি মারাত্মকভাবে কোভিডে আক্রান্ত হন এবং নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান করতে বাধ্য হন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ফিরলে ছয় মাসের বেশি বাইরে থাকার অভিযোগে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁর গ্রিনকার্ডের শর্ত লঙ্ঘনের দাবি তোলে। তবে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মার্কিন ইমিগ্রেশন আদালত ভেঙ্কটার পক্ষে রায় দেয় এবং গত ১৯ মে, ২০২৬ তারিখে তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করে।

আদালতের সেই স্পষ্ট রায় থাকা সত্ত্বেও গত ১১ আগস্ট একটি নিয়মিত রুটিন চেক-আপের সময় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাঁকে হাতকড়া পরিয়ে জর্জিয়ার একটি ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা এবং তাঁর কন্যা নিজে একজন অভিবাসন আইনজীবী হওয়া সত্ত্বেও এই আকস্মিক পদক্ষেপে বিশ্বজুড়ে প্রবাসী অভিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুরুতর ডায়াবেটিস রোগী হওয়া সত্ত্বেও তাঁকে প্রয়োজনীয় ওষুধ বা ইনসুলিন সঙ্গে নেওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। বর্তমানে আইসের এই স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে ও তাঁর দ্রুত মুক্তির দাবিতে পরিবার এবং সামাজিক মাধ্যমে ‘Free Venkata’ নামে জোরদার নাগরিক প্রচারণা ও পিটিশন শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *