মোদীর সেবার ২৫ বছর! দেশজুড়ে ১৫ দিনের ঐতিহাসিক উৎসবে মাতছে বিজেপি!

বার্তা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্ণময় জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ‘সেবা সংকল্প মহোৎসব’ নামক এক বিরাট দেশব্যাপী অভিযানের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টি (BJP)। আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে একটানা প্রায় ১৫ দিন ধরে চলবে এই মেগা রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান। ২০২৬ সালের ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর এই দীর্ঘ কর্মজীবনের আড়াই দশক পূর্ণ হবে। সুশাসন, উন্নয়ন এবং অন্ত্যোদয়ের বার্তা জনমানসে ছড়িয়ে দিতে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে এই বিশাল কর্মসূচির জাতীয় আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি, প্রতিটি রাজ্যে সুচারুভাবে তদারকি নিশ্চিত করার জন্য মন্ত্রী ও দলীয় নেতাদের নিয়ে সাত সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

এই বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান শিবির, বৃক্ষরোপণ এবং স্বাস্থ্য শিবিরের মতো জনকল্যাণমূলক কাজ করা হবে। এছাড়া মোদীর রাজনৈতিক জীবনের মাইলফলকগুলো তুলে ধরতে ডিজিটাল ও ছবির প্রদর্শনী, বুদ্ধিজীবী সম্মেলন এবং যুবসমাজের সঙ্গে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ যাতে বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুযোগ আরও সহজে পান, তার জন্য বিশেষ সচেতনতামূলক শিবিরের ওপরও বিশেষ জোর দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *