ফ্লাইটের ভাড়ায় লাগাম! নির্দেশ অমান্য করলেই বিমান বসানোর হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

বার্তা ডেস্কঃ

মেট্রো শহরগুলিতে বিমানের টিকিটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শেষ মুহূর্তে টিকিট কাটলে ভাড়া দাঁড়াচ্ছে আকাশছোঁয়া। এই অনিয়ন্ত্রিত দাম নিয়ন্ত্রণে আনতে অবশেষে কড়া পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার।

সমাজকর্মী এস লক্ষ্মীনারায়ণের করা এক আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলায় ভাড়া বাঁধার খসড়া জমা দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন ‘ভারতীয় বায়ুজান অধিনিয়ম ২০২৪’-এর আওতায় এই ভাড়া নিয়ন্ত্রণের কাজ চলছে। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল অনিল কৌশিক জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে এই নিয়ম চূড়ান্ত রূপ পাবে।

শুনানিতে জানা যায়, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই বিমান মন্ত্রক কিছু প্রাথমিক নির্দেশিকা জারি করলেও এয়ারলাইন্সগুলি তা মানছে না। এতে তীব্র অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে—সরকারের বেঁধে দেওয়া সীমার মধ্যে টিকিট না দিলে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হবে। আগামী ৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

অন্যদিতে, বিমান সংস্থাগুলির দাবি—যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা থাকায় তাদের পরিচালনার খরচ অনেকটাই বেড়েছে। হঠাৎ করে ভাড়া কমিয়ে দিলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা। তবে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত সিট চার্জ ও আনুষঙ্গিক খরচের ওপর লাগাম টানতে স্বাধীন রেগুলেটর গঠনের দাবি তুলেছেন মামলাকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *