বলিউডের নামী তারকার ঘরে অমাবস্যার রাতে অশরীরীর তাণ্ডব!
বার্তা ডেস্কঃ
ট্যারো কার্ড রিডার ও জ্যোতিষী রিনি সুব্বেরওয়ালের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় বিনোদন জগৎ। এক সাক্ষাৎকারে তিনি জানান, বলিউডের এক শীর্ষস্থানীয় তারকার বাড়িতে ধ্যান করার সময় তিনি অদ্ভুত কম্পন অনুভব করেন। ঘরের ভেতরে থাকা একটি বড় টেডি বিয়ারের মধ্যে মৃত নারীর আত্মা বাসা বেঁধেছিল বলে রিনির দাবি। এমনকি দুর্বল রাশির সুযোগ নিয়ে অমাবস্যার রাতে সেই টেডি বিয়ারের মাধ্যমেই অশরীরী শক্তি অভিনেতাকে অদ্ভুত ও শারীরিক ঘনিষ্ঠতার আচরণে বাধ্য করেছিল।
এই পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক ছিল উল্লেখ করে জ্যোতিষী জানান, দ্রুত প্রতিকার না করা হলে ছ’মাসের মধ্যে ওই তারকার প্রাণসংশয় হতে পারত। পরবর্তীতে অভিনেতার অনুরোধেই তিনি প্রয়োজনীয় প্রতিকার করেন। তবে সুরক্ষার স্বার্থে সেই বলি তারকার নাম প্রকাশ্যে আনেননি রিনি। অন্দরমহলে ছড়ানো এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় ব্যাপক কৌতূহল ও জল্পনার সৃষ্টি হয়েছে।