ধনুক হাতে মোদি, সোশ্যাল মিডিয়ায় কেন এত শোরগোল!

বার্তা ডেস্কঃ

নয়াদিল্লির প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেবতা রূপে পুজো করা এবং তাঁর বিগ্রহের সামনে ‘মোদি চালিসা’ পাঠ ও আরতি করার একটি ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ধনুক হাতে প্রধানমন্ত্রীর বিগ্রহের সামনে “জয় জয় মোদি, হর হর মোদি” ধ্বনি দেওয়া হচ্ছে। তবে এই ঘটনার পর জোর চর্চা শুরু হলেও আয়োজকদের পরিচয় সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। উল্লেখ্য, এর আগে জুন মাসে রাহুল গান্ধীর জন্মদিনে তাঁর পোস্টারে দুধ ঢেলে পুজো করার ঘটনাকে কেন্দ্র করেও রাজনৈতিক তরজা তীব্র হয়েছিল।

এই নজিরবিহীন ঘটনাটি ঘিরে বিতর্কের সৃষ্টি হতেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে স্পষ্ট বার্তা দিয়েছে ‘প্রেস ক্লাব অফ ইন্ডিয়া’। ক্লাব কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে যে, তারা এই বিতর্কিত অনুষ্ঠানের আয়োজক ছিল না। মূলত একটি নির্দিষ্ট সংগঠনকে সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্যে হলটি ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু তারা নির্ধারিত শর্তাবলী চরমভাবে লঙ্ঘন করায় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং পুরো অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *