২৭ নাকি ২৮ আগস্ট, কবে রাখি? ধন্দ কাটিয়ে জেনে নিন সঠিক সময়!

বার্তা ডেস্কঃ

রাখিবন্ধনের তারিখ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া ধোঁয়াশা কাটল পঞ্জিকার গণনায়। ক্যালেন্ডারে ২৮ আগস্ট রাখি থাকলেও পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৭ আগস্ট থেকেই। এই পরিস্থিতিতে কোন দিন ভাইয়ের হাতে রাখি পরাবেন, তা নিয়ে চরম দ্বিধায় পড়েছেন অনেকেই। ধর্মশাস্ত্র ও পঞ্জিকা মতে, রাখির পবিত্র উৎসবে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ—পূর্ণিমা তিথির উপস্থিতি এবং অশুভ ‘ভদ্রাকাল’ কেটে যাওয়া। ২৭ আগস্ট পূর্ণিমা শুরু হলেও দিনভর অশুভ ভদ্রার ছায়া থাকায় ওই দিন রাখি বাঁধার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

অন্যদিকে, ২৮ আগস্ট সূর্যোদয়ের আগেই ভদ্রার অশুভ প্রভাব কেটে যাচ্ছে এবং উদয়া তিথির মাহাত্ম্য অনুযায়ী ওই দিনটিকেই রাখি বাঁধার জন্য সবচেয়ে উপযুক্ত বলা হয়েছে। পঞ্জিকা অনুসারে, আগামী ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার সকাল ৫টা বেজে ৫৭ মিনিট থেকে সকাল ৯টা বেজে ৪৮ মিনিট পর্যন্ত রাখি পরানোর সেরা সময়। হাতে সময় মাত্র ৩ ঘণ্টা ৫১ মিনিট থাকায়, এই নির্দিষ্ট শুভ সময়ের মধ্যেই ভাইয়ের হাতে পবিত্র সুতো বাঁধার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *