উপসাগরীয় দেশ থেকে বিতাড়িত ২২ হাজার পাকিস্তানি, পেছনে কী ভয়ংকর কারণ!

বার্তা ডেস্কঃ

উপসাগরীয় দেশগুলোতে বেআইনি কার্যকলাপের জেরে চরম অস্বস্তিতে পড়েছে ইসলামাবাদ। চলতি বছরের মার্চ থেকে জুলাই মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, বাহরাইন ও কুয়েত থেকে প্রায় ২২ হাজার পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, অবৈধ প্রবেশ, ভিক্ষাবৃত্তি, মাদক পাচার, জাল নথিপত্র এবং নিরাপত্তা সংক্রান্ত নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে কৌশলগত ও প্রতিরক্ষামূলক ঘনিষ্ঠতা বাড়ালেও, সবচেয়ে বেশি প্রায় ১৫,৫০০ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। অন্যদিকে মাদক সংক্রান্ত অপরাধ ও ভিসা লঙ্ঘনের কারণে বহুল সংখ্যক পাকিস্তানিকে কারাদণ্ড প্রদান এবং প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ দমন সংস্থা বা ইন্টারপোলের সহায়তায় এবং অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে একাধিক নাগরিককে গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ভিক্ষাবৃত্তির মতো আপত্তিকর কাজের অভিযোগে অন্তত ৪৭২ জন পাকিস্তানিকে সরাসরি বিতাড়িত করেছে এই আরব দেশগুলো। শুধু তাই নয়, চুরি, মেয়াদোত্তীর্ণ ইকামা, জাল পাসপোর্ট রাখা এবং পলাতক থাকার অপরাধেও কয়েক হাজার নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। সম্প্রতি পাকিস্তান সরকারের পক্ষ থেকে উপসাগরীয় মুসলিম দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা চালানো হলেও, এই গণ-বহিষ্কারের ঘটনা ইসলামাবাদের আন্তর্জাতিক ভাবমূর্তি ও কূটনৈতিক সম্পর্কের ওপর এক বিশাল বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *