৩১ অগস্টের পরেও থাকছে চাকরি, ‘যোগ্য’ শিক্ষকদের জন্য বড় স্বস্তি!

বার্তা ডেস্কঃ

২০১৬ সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল সংক্রান্ত মামলায় ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন দায়ের হওয়া অন্তর্বর্তীকালীন আবেদনের (IA) পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত যোগ্য প্রার্থীরা তাঁদের পদে বহাল থেকেই কাজ চালিয়ে যেতে পারবেন। ফলে আগামী ৩১ অগস্টের পরও তাঁদের চাকরি বহাল থাকছে।

কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছিলেন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের মূল সিদ্ধান্ত বহাল রাখলেও ‘যোগ্য’ প্রার্থীদের ৩১ অগস্ট পর্যন্ত কাজ করার সুযোগ দেয় এবং এই সময়ের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুল নিয়োগ সম্পন্ন করা আসাম্ভব হয়ে পড়ায় যোগ্য প্রার্থীরা সুপ্রিম কোর্টে সময়সীমা বাড়ানোর আবেদন জানান।

মঙ্গলবার মূল বেঞ্চের অনুপস্থিতিতে বিষয়টি প্রধান বিচারপতির বেঞ্চে উঠলে আদালত এই স্বস্তিদায়ক নির্দেশ প্রদান করে। নতুন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত পূর্বের মেয়াদ বাড়ানোর নির্দেশ কার্যকর থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *