রাজনীতিকের স্ত্রী বলে কি মিডিয়া ট্রায়াল চালানো যায়? হাইকোর্টের কড়া বার্তা!

বার্তা ডেস্কঃ

স্বামী রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে তাঁর স্ত্রীকে অযথা তদন্ত ও বিতর্কে টেনে এনে মিডিয়া ট্রায়াল চালানো যাবে না বলে স্পষ্ট জানাল কলকাতা হাইকোর্ট। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মামলার প্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই পর্যবেক্ষণ উঠে আসে। শুনানিতে রুজিরার আইনজীবী জানান, তিনি কোনো রাজনৈতিক সত্তা নন, অথচ স্বামীর পরিচয়ের কারণে তাঁকে বারবার সংবাদমাধ্যমে হেনস্তা করা হচ্ছে। আদালত এই মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে পূর্বের অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে।

শুনানিকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আইনজীবী অতিরিক্ত সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে। আগামী ২৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে, এবং আগামী ২৫ নভেম্বর পর্যন্ত পূর্বের নির্দেশ বহাল থাকবে। ২০২৩ সালের ১৭ অক্টোবর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, বিচার শেষ হওয়ার আগেই কাউকে সংবাদমাধ্যমে দোষী সাব্যস্ত করা যাবে না। রুজিরার মূল আর্জি ছিল, রাজনৈতিক পরিচয়ের বাইরে যেন তাঁর ব্যক্তি স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *