পুজোর আগেই বড় উপহার! প্রতি মাসে মিলবে বাড়তি ২ হাজার টাকা, কাদের কপাল খুলল?

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ভিলেজ পুলিশ ভলান্টিয়রদের জন্য এক বিরাট সুখবর ঘোষণা করা হয়েছে। দুর্গাপূজার ঠিক আগে রাজ্যের গ্রামীণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই কর্মীদের মাসিক সাম্মানিক মাথাপিছু ২ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এর ফলে তাঁদের দৈনিক সাম্মানিকের পরিমাণ ৩৭৮ টাকা থেকে বেড়ে সরাসরি ৪৪৫ টাকায় এসে দাঁড়িয়েছে। অর্থাৎ, এখন থেকে তারা প্রতিদিন অতিরিক্ত ৬৭ টাকা করে বেশি পাবেন। সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের পুলিশ এস্টাব্লিশমেন্ট শাখা থেকে এই মর্মে আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছে, যা চলতি বছরের পয়লা অগস্ট থেকে কার্যকর হয়েছে। দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা এই দাবি পূরণ হওয়ায় রাজ্যজুড়ে খুশি ভিলেজ পুলিশ মহলে।

রাজ্য সরকারের এই পদক্ষেপে গ্রামীণ স্তরে পুলিশ প্রশাসনের কাজে যুক্ত কর্মীরা দারুণ উৎসাহিত। নবান্ন সূত্রে জানানো হয়েছে, অর্থ দফতরের পূর্ণ সম্মতিতে এবং রাজ্যপালের অনুমোদনেই এই বর্ধিত সাম্মানিকের নির্দেশিকা জারি করা হয়েছে। তবে সাম্মানিক বাড়লেও তাদের কাজের পূর্বনির্ধারিত সমস্ত শর্ত ও নিয়মাবলী সম্পূর্ণ অপরিবর্তিত থাকছে। গ্রামীণ এলাকার নিরাপত্তা রক্ষা এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন কাজে এই কর্মীরা যে নিরলস পরিষেবা দিয়ে চলেছেন, এই আর্থিক বৃদ্ধি তারই এক উপযুক্ত স্বীকৃতি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *