ইশার সঙ্গে বিচ্ছেদ, লন্ডনে সন্তান! বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন রহস্য?

বার্তা ডেস্কঃ

র‍্যাপার বাদশার ব্যক্তিগত জীবন ফের চর্চার কেন্দ্রবিন্দুতে। মার্চ ২০২৬-এ মডেল ইশা রিখির সঙ্গে গাঁটছড়া বাঁধার ঠিক পাঁচ মাসের মাথায়, গত ৩১ আগস্ট তাঁদের বিচ্ছেদের খবর সামনে এসেছে। দুজনেই যৌথ বিবৃতির মাধ্যমে আলাদা হওয়ার কথা জানিয়ে ভক্তদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন।

এই ঘটনার পর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে বাদশার প্রথম স্ত্রী জেসমিন মাসিহ এবং কন্যা জেসেমি গ্রেস মাসিহ সিং-কে নিয়ে। জানা গেছে, ২০২০ সালে বাদশার সঙ্গে বিচ্ছেদের পর থেকে জেসমিন ও তাঁর কন্যা লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন।

২০১২ সালে বিয়ের পর দীর্ঘ আট বছর একসঙ্গে ছিলেন বাদশা ও জেসমিন। কিন্তু জীবনযাত্রার ফারাক ও সাংস্কৃতিক পার্থক্যের কারণে তাঁদের দাম্পত্যে ফাটল ধরে। এছাড়া মেয়ের সুস্থ পরিবেশের কথা চিন্তা করেই তাঁরা আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ভৌগোলিক দূরত্ব থাকলেও বাদশা জানান, তাঁর মেয়েই তাঁর “পুরো পৃথিবী” এবং দূর থেকেই তিনি কন্যার সমস্ত দায়িত্ব পালন করে চলছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *