বিপর্যয় মোকাবিলায় অর্জুন বাহিনী! অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও অগ্নিবীরদের জন্য বড় সুযোগ

বার্তা ডেস্কঃ

নেপালের সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় এবং সিকিম ও উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের পরিবেশগত ঝুঁকি মাথায় রেখে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পাহাড় ও উপকূলীয় অঞ্চলের সম্ভাব্য দুর্যোগ মোকাবিলা এবং দ্রুত উদ্ধারকাজের লক্ষ্য নিয়ে গঠিত হচ্ছে বিশেষ টাস্কফোর্স ‘অর্জুন বাহিনী’

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-এর আদলে তৈরি এই বাহিনীতে রাজ্য সৈনিক বোর্ডের অধীনে প্রথম পর্যায়ে ২০০ জন অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে নিয়োগ করা হবে। এর মধ্যে ১০০ জন কলকাতায়, ৫০ জন সুন্দরবন এলাকায় এবং ৫০ জন দার্জিলিং পাহাড়ে মোতায়েন থাকবেন।

যোগ্যতা ও সুযোগ-সুবিধা:

  • প্রার্থী নির্বাচন: মূলত ৪০ বছর বা তার কম বয়সী অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং অগ্নিবীররা এতে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি ২০২৭ সাল থেকে অবসর নিতে চলা প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য পুলিশ, অগ্নি নির্বাপক, বন ও বিপর্যয় মোকাবিলা বিভাগে ২০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • বেতন: বাহিনীর প্রধান বা ‘বীরনায়ক’ পাবেন মাসে ৪০,০০০ টাকা এবং সাধারণ সদস্যরা পাবেন মাসে ২৫,০০০ টাকা সাম্মানিক। প্রতি বছর ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি পাবে।
  • বিমা সুবিধা: ডিউ থাকাকালীন মৃত্যু বা গুরুতর আঘাতের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা এবং স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকার জীবনবিমা নিশ্চিত করা হয়েছে।

আধুনিক প্রযুক্তি ও দক্ষ সেনাকর্মীদের সমন্বয়ে গঠিত এই ‘অর্জুন বাহিনী’ ভবিষ্যতে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *