ককরোচ আন্দোলনের পর প্রথম মুখোমুখি, জেন জির প্রশ্নে কি গলবে বরফ?

বার্তা ডেস্কঃ

‘ককরোচ’ আন্দোলনের তীব্র প্রতিবাদের পর এই প্রথমবার সরাসরি দেশের তরুণ প্রজন্মের মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা ত্রুটি নিয়ে দেশজুড়ে জেন জির বিক্ষোভ ও আন্দোলনের স্মৃতি এখনও টাটকা। এই পরিস্থিতিতে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লির ঐতিহ্যবাহী শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কলেজ ক্যাম্পাসে সশরীরে উপস্থিত থেকে কেবল বক্তৃতা দেওয়াই নয়, তরুণ প্রজন্মের নানা প্রশ্ন ও মতামত সরাসরি শোনার বিশেষ কর্মসূচি রয়েছে তাঁর।

সাম্প্রতিক এই আন্দোলনের পর থেকেই জেন জিকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে কাছে টানতে নানা কৌশল নিয়েছে কেন্দ্র। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা ও বেকারত্ব দূরীকরণে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তাদের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের। শিক্ষক দিবসের এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি তরুণ প্রজন্মের ক্ষোভ প্রশমন এবং সরকারের সঙ্গে তাদের দূরত্ব হ্রাসের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *