সাপের ডিমের আজব রহস্য, কেন ডান দিকেই কুন্ডলী পাকায় ভ্রূণ?

বার্তা ডেস্কঃ

ডিম ফুটে বাইরে আসার বহু আগেই সাপের ভ্রূণ অদ্ভুতভাবে গোল হতে শুরু করে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই প্যাঁচটি সবসময় ব্যতিক্রমহীনভাবে ডান দিকেই ঘোরে। যুগের পর যুগ বিজ্ঞানীদের বিভ্রান্ত করে রাখা এই রহস্যের অবশেষে সমাধান করেছেন গবেষকরা। কানাডিয়ান মিউজিয়াম অব নেচারের বিজ্ঞানী তেতসুতো মিয়াশিতা এবং ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আলেক্সান্দ্রা ওয়েবার ৩৯ প্রজাতির প্রায় ৯০০টি ভ্রূণ স্ক্যান করে এই চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছেন। ‘কারেন্ট বায়োলজি’ পত্রিকায় প্রকাশিত এই গবেষণা সাপের জন্মরহস্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

উচ্চ প্রযুক্তির স্ক্যানের মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পান যে, সাপের শরীরে পেশি গঠনের আগেই ভ্রূণের অন্ত্র শরীরের বাইরে কুসুমের সঙ্গে যুক্ত থাকে। মূলত ডিমের ভেতরের এই কুসুমটি সবসময় ভ্রূণের বাঁ দিকে অবস্থান করে। শরীর বৃদ্ধির সাথে সাথে বাঁ দিকে আটকে থাকা অংশটি টান সৃষ্টি করায়, কচি শরীরটি বাধ্য হয়ে ডান দিকে বেঁকে যায়। পরবর্তীতে ডিম ফোটার মুহূর্তে কিছু ছানা বাঁ দিকে ঘুরলেও, তাদের জীবনের প্রথম কুন্ডলী পাকানোর প্রক্রিয়াটি সবসময় ডান দিক দিয়েই শুরু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *