বালুরঘাট থেকে শুরু বিমান পরিষেবা, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণায় উচ্ছ্বসিত শহর!

বার্তা ডেস্কঃ

দক্ষিণ দিনাজপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী এক বছরের মধ্যেই বালুরঘাট বিমানবন্দর থেকে বিমান চালুর বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় বিমানবন্দর পরিদর্শন করে তিনি জানান, বর্তমান পরিকাঠামো দিয়ে অবিলম্বে ১৯ সিটের বিমান চলাচল শুরু করা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট কো ম্পা নিগুলির সঙ্গে বৈঠক ও লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিগত সরকার ইচ্ছাকৃতভাবে এই বিমানবন্দর চালুর পথে বাধা সৃষ্টি করেছিল বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ভবিষ্যতে পরিষেবার পরিধি আরও প্রসারিত করতে অতিরিক্ত ১৫০ একর জমি অধিগ্রহণের ওপর বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী, যার মাধ্যমে পরবর্তীতে ৭২ সিটের বড় বিমান পরিচালনা করা সম্ভব হবে। রাজ্য সরকারের অর্থায়নে ও উদ্যোগে এই জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য তিনি জেলাশাসককে স্পষ্ট নির্দেশ দেন। দ্রুত এই বিমানবন্দর চালু হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *