জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী গোপালের পুজো করার সঠিক নিয়ম জানেন কি?

বার্তা ডেস্কঃ

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জন্মাষ্টমীর দিনে নিজের রাশি মিলিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করলে জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য বহুলাংশে বৃদ্ধি পেতে পারে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদ্‌যাপিত এই পবিত্র দিনে রাশিভেদে গোপালের পুজোয় রয়েছে বিশেষ কিছু নিয়ম, যার মাধ্যমে দেবকে সন্তুষ্ট করা যায়।

রাশি অনুযায়ী গোপাল পুজোর নিয়ম:

  • মেষ রাশি: জন্মাষ্টমীতে রাধা-কৃষ্ণের মূর্তিকে জল দিয়ে স্নান করিয়ে মাখন, দই ও দুধের মতো দুগ্ধজাত খাবার নিবেদন করুন। পুজোর সময় লাল রঙের পোশাক ও গয়না দিয়ে ঠাকুরকে সাজানো শুভ।
  • বৃষ রাশি: এই রাশির জাতকরা গোপালকে সাদা পোশাক ও রুপোর গয়নায় সাজিয়ে পুজো করুন। দুধ, জল, মধু, দই ও চিনি মিশিয়ে অভিষেক করলে জীবনে সমৃদ্ধি আসবে।
  • মিথুন রাশি: সবুজ পোশাক ও রুপোর গয়না দিয়ে গোপালকে সাজিয়ে পুজো করুন। দুধ দিয়ে অভিষেকের পর কলা ও শুকনো ফল নিবেদন করতে পারেন।
  • কর্কট রাশি: রাধা-কৃষ্ণকে কেশর জল দিয়ে স্নান করিয়ে নারকেলের তৈরি মিষ্টি নিবেদন করুন। পুজোর সময় সাদা পোশাক পরা শুভ।
  • সিংহ রাশি: লাল বা গোলাপি পোশাক পরে গোপালের পুজো করুন। গঙ্গাজলে মধু মিশিয়ে অভিষেকের পর অশ্বগন্ধার তিলক এবং গুড় নিবেদন করুন।
  • কন্যা রাশি: ঘি ও দুধ দিয়ে অভিষেক করে তুলসীপাতার সঙ্গে শুকনো ফল, এলাচ ও লবঙ্গ নিবেদন করুন। পুজোর সময় সবুজ পোশাক পরলে মনে শান্তি ও সুখ বজায় থাকে।
  • তুলা রাশি: দুধ ও মধু দিয়ে অভিষেক করুন। সাদা পোশাক পরে গোপালকে চন্দনের তিলক লাগিয়ে দুধ ও কলা দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করলে জীবনে সমৃদ্ধি আসবে।
  • বৃশ্চিক রাশি: দুধ, চিনি, মধু, দই ও জল দিয়ে অভিষেক করুন। গুড় ও নারকেল নিবেদন করে লাল পোশাক পরে পুজো করুন।
  • ধনু রাশি: বৃহস্পতির অধীন এই রাশির জাতকরা হলুদ পোশাক পরে গোপালের পুজো করুন। দুধ ও মধু দিয়ে অভিষেক করে কলা ও পেয়ারা নিবেদন করুন।
  • মকর রাশি: গঙ্গাজল দিয়ে অভিষেক করুন। পুজোর সময় বাদামি বা নীল পোশাক পরতে পারেন। শ্রীকৃষ্ণকে মিষ্টি পান নিবেদন করলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আসবে।
  • কুম্ভ রাশি: শনির প্রভাবাধীন এই রাশির জাতকরা বাদামি বা নীল পোশাক পরে লাড্ডু গোপালের পুজো করুন। মধু, দুধ, দই, চিনি ও জল দিয়ে অভিষেকের পর কাজুবাদামসহ লাল রঙের দুধের মিষ্টি নিবেদন করতে পারেন।
  • মীন রাশি: মধু, দুধ, দই, ঘি ও চিনি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করুন। গোপালকে হলুদ পোশাকে সাজিয়ে আরাধনা করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *