আইফেল টাওয়ারে কর্মী ধর্মঘট, পর্যটকদের প্রবেশ বন্ধ!

বার্তা ডেস্কঃ

প্যারিস: প্যারিসের ঐতিহ্যবাহী আইফেল টাওয়ারে বোচাসনওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (BAPS) প্রায় ১০০ জন সদস্যের পরিদর্শনের পর এক নজিরবিহীন বিতর্ক তৈরি হয়েছে। সফর চলাকালীন মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে কেবল পুরুষ কর্মীদের মোতায়েন করার অভিযোগে আইফেল টাওয়ারের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে সোমবার সাময়িকভাবে সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় আইফেল টাওয়ার এবং বিক্রি হওয়া টিকিটের টাকা দর্শনার্থীদের ফেরত দেওয়া হয়। পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রোগোয়ার।

ঘটনার সূত্রপাত: প্যারিসে একটি মন্দির উদ্বোধন উপলক্ষে সম্প্রতি BAPS-এর একটি বড় প্রতিনিধি দল ফ্রান্স সফর করে। এই দলের সঙ্গে ছিলেন সংগঠনের এক ধর্মগুরুও। অভিযোগ ওঠে, সফরকালীন সময়ে আইফেল টাওয়ার পরিচালনাকারী সংস্থা ‘SETE’-কে মহিলা কর্মীদের উপস্থিতি কমানো বা সরিয়ে রাখার অনুরোধ জানায় BAPS প্রতিনিধি দল। পরিচালনকারী সংস্থাটি সেই দাবি মেনে নিয়ে মহিলা কর্মীদের সরিয়ে কেবল পুরুষ কর্মীদের দায়িত্ব দেয়। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন আইফেল টাওয়ারের কর্মচারীরা। তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেন, যার জেরে সোমবার পুরো দিন টাওয়ার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্যারিস প্রশাসন ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া: সমালোচনার মুখে পড়ে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ মহিলা কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে। ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়েল ব্রাউন-পিভে ঘটনার কড়া সমালোচনা করে বলেন, “বিদেশি অতিথিদের দাবি মেনে নিজেদের মহিলা কর্মীদের সরিয়ে দেওয়া একদমই অনুচিত হয়েছে।” মেয়র ইমানুয়েল গ্রোগোয়ার দ্রুত পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

BAPS-এর স্পষ্টীকরণ: বিতর্কের মুখে পড়ে BAPS প্যারিস মন্দির কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করেছে। তাঁদের দাবি, বিশাল প্রতিনিধি দল থাকা সত্ত্বেও সাধারণ দর্শনার্থীদের যাতে কোনো বিঘ্ন না ঘটে, তাই দিনের শুরুতে সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। কাউকেই প্রবেশে বাধা দেওয়া হয়নি উল্লেখ করে সংস্থাটি জানায়, এই উদ্ভূত পরিস্থিতিতে কারও কোনো অস Used/অসুবিধা হয়ে থাকলে তাঁরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *