উড়ন্ত বিমানে পাইলটকে ভয়াবহ হামলা, নেপথ্যে কি কোনো উগ্রপন্থী ছক!

বার্তা ডেস্কঃ উড়ন্ত বিমানে পাইলটকে এলোপাথাড়ি কোপ, নেপথ্যে উগ্রপন্থার জঘন্য ছক

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবায়ের এফজেড ১০৭৩ বিমানে ঘটেছে এক ভয়াবহ কাণ্ড। মাঝআকাশে ককপিটের ভেতরেই ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর আচমকা ছুরি নিয়ে হামলা চালান ওমানের এক সহ-পাইলট। আকস্মিক এই হামলায় রক্তাক্ত হন মূল চালক এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি প্রায় ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে আসে। তবে সহকর্মীদের তৎপরতায় বড় বিপদ এড়িয়ে সৌদির তাবুক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো সম্ভব হয়।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত ওমানি সহ-পাইলট চরম ধর্মান্ধ ও উগ্র ভাবাপন্ন ছিলেন। বিমানে মহিলাদের সঙ্গে করমর্দন না করা থেকে শুরু করে বিভিন্ন আচার-আচরণে তাঁর চরমপন্থার স্পষ্ট ছাপ ছিল। বিশেষজ্ঞদের ধারণা, দীর্ঘদিনের মগজধোলাইয়ের কারণেই তিনি এমন ঘটানোর সাহস পান। উড্ডয়ন চলাকালে এভাবে বিমান ধ্বংসের চেষ্টা চালানোর নেপথ্যে বড় কোনো আন্তর্জাতিক চক্রান্ত আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *