ভোটপ্রচারে শুভেন্দুর তোপ, রাজনীতির মঞ্চে হুমায়ুনকে তুলোধোনা!

বার্তা ডেস্কঃ

রেজিনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারমঞ্চ থেকে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে চরম আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি ভরা সাংবাদিক বৈঠকে শুভেন্দুর মৃত্যুকামনা করেছিলেন হুমায়ুন। রাজনৈতিক লড়াই ও মতভেদের উর্ধ্বে গিয়ে এমন অমানবিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, আমজনতা কাকে ভোট দেবে? হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তিনি মনে করিয়ে দেন, অধীর চৌধুরী থেকে শুরু করে তৃণমূল ও বিজেপি—সব শিবিরের সঙ্গেই প্রতারণা করেছেন এই নেতা। তাই এবার রেজিনগরের ‘গণদেবতা’র দরবারে সঠিক বিচার চাইলেন শুভেন্দু।

শুধু ব্যক্তি আক্রমণেই থেমে না থেকে নওদার বিধায়ক হিসেবে হুমায়ুনের বিগত পাঁচ মাসের কাজের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই সময়ে এলাকার উন্নয়নে একটি ইটও গাঁথতে পারেননি হুমায়ুন এবং আগামীতেও পারবেন না। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজনৈতিক অবস্থানকে কটাক্ষ করে তিনি বলেন, শাসকদল আজ মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং অতীত কর্মের মাশুল হিসেবেই হুমায়ুন এবং তাঁর মতো নেতাদের রাজনৈতিক পতন নিশ্চিত বলে দাবি করেন শুভেন্দু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *