ভোটের আগেই কি আটকে যাবে পুরনির্বাচন, ইভিএম সংকটে হাইকোর্টে নজিরবিহীন চাঞ্চল্য!
বার্তা ডেস্কঃ
নভেম্বর ও ডিসেম্বরের সম্ভাব্য পুরসভা নির্বাচন ঘিরে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে রাজ্যে। মূল কারণ, ভোটে ব্যবহারের জন্য পর্যাপ্ত ইভিএম মেশিনের অভাব। এর আগে হওয়া বিভিন্ন নির্বাচনের একাধিক আইনি আবেদন ও মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আইনি বিধিনিষেধের কারণে বিপুল সংখ্যক ইভিএম সিল করে সংরক্ষণ করে রাখা হয়েছে, যার ফলে আসন্ন পুরভোটে তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এতে চরম বিপাকে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন। সময়মতো ভোট শেষ করাই এখন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এই সংকট কাটাতে অবিলম্বে আইনি জটিলতা নিরসনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ইভিএমের এই ঘাটতি যাতে ভোটের সময়সূচিকে ব্যাহত না করে, সেজন্য বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি প্রধান বিচারপতি রবীন্দ্র ভি. ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চের সামনে পেশ করা হলে, আদালত আগামী মঙ্গলবার এই আর্জির শুনানির ইঙ্গিত দিয়েছে। আদালতের রায়ের ওপরই এখন নির্ভর করছে পুর নির্বাচনের ভবিষ্যৎ।