তুষারযুগের অতিকায় দানব ফিরছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অবিশ্বাস্য বিপ্লব!

বার্তা ডেস্কঃ

৪ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া অতিকায় ম্যামথ আবারও ফিরে আসতে চলেছে পৃথিবীর বুকে। কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, বাস্তব রূপ নিতে চলেছে মার্কিন জৈব প্রযুক্তি সংস্থা কলোসাল বায়োসায়েন্সেসের হাত ধরে। বিজ্ঞানীরা ম্যামথের দেহাবশেষ থেকে প্রাপ্ত ডিএনএ-র সাথে তাদের নিকটতম আত্মীয় এশীয় হাতির জিনোমের ৯৯.৬ শতাংশ মিল খুঁজে পেয়েছেন। বাকি সামান্য কিছু পার্থক্য যেমন—ঘন লোম, চর্বি ধরে রাখার ক্ষমতা এবং শীতপ্রধান পরিবেশে টিকে থাকার বিশেষ বৈশিষ্ট্যগুলো ফিরিয়ে আনাই এখন গবেষকদের প্রধান লক্ষ্য।

তবে বিজ্ঞানীরা ম্যামথের সম্পূর্ণ জিনোম প্রতিস্থাপন না করে ‘ক্রিসপার’ প্রযুক্তির মাধ্যমে এশীয় হাতির জিনোমে সুনির্দিষ্ট পরিবর্তন আনার পরিকল্পনা করছেন। ফলে তৈরি হতে যাওয়া প্রাণীটি হুবহু প্রাচীন ম্যামথের প্রতিরূপ না হলেও, তাতে অতিকায় এই প্রাণীর প্রধান বৈশিষ্ট্যগুলো ফুটে উঠবে। বিশাল এই জৈবিক ডেটা বিশ্লেষণ ও জটিল প্যাটার্ন শনাক্ত করার কাজকে সহজ ও দ্রুত করতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তি। গবেষণার এই অগ্রগতি সফল হলে তা আধুনিক জীববিজ্ঞানের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *