মেয়ের হাত ধরে বদলে গেল অভিষেকের গানের জগত!

বার্তা ডেস্কঃ

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন বরাবরই পুরনো দিনের হিন্দি গানের ভক্ত। কিশোর কুমার, আরডি বর্মন, এসডি বর্মন থেকে বাপ্পি লাহিড়ির সুর তাঁকে গভীরভাবে টানে। তবে ১৪ বছরের মেয়ে আরাধ্যা বচ্চনের প্রভাবেই এখন তাঁর গানের তালিকায় এসেছে এক বড় বদল। বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, আরাধ্যার বৈচিত্র্যময় পছন্দের কারণে এখন তাঁকে টেলর সুইফট, অলিভিয়া রদ্রিগো এবং আরিয়ানা গ্রান্ডের মতো আন্তর্জাতিক তারকাদের গান শুনতে হচ্ছে। এমনকি গ্রীষ্মের ছুটিতে আরাধ্যার সঙ্গে আরিয়ানা গ্রান্ডের কনসার্টে গিয়ে গায়িকার অসাধারণ কণ্ঠ ও পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অভিষেক।

নতুন প্রজন্মের সঙ্গেই আরাধ্যা শুনছে বন জোভি, ভ্যান হ্যালেন কিংবা মেটালিকার মতো রক ব্যান্ডের গানও। মেয়ে কেবল সাম্প্রতিক পপ সঙ্গীতেই আটকে নেই, বরং তার রুচিতে রয়েছে রেট্রো ও রক মিউজিকের দারুণ মিশ্রণ। অভিষেক মনে করেন, নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি বয়স্কদের অনীহা ত্যাগ করা উচিত, কারণ এই তরুণ গায়িকারা সত্যিই আসাম্ভব প্রতিভাবান ও দারুণ গান তৈরি করছেন। কাজের দিক থেকে, রীতেশ দেশমুখের মারাঠি ছবি ‘রাজা শিবাজি’-র পর অভিষেককে পরবর্তীতে শাহরুখ খানের ‘কিং’ ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তারকাবহুল এই ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *