দিল্লিতে বিক্ষোভের অনুমতি খারিজ, কেন্দ্র কি বড় কোনো পদক্ষেপ নিল!
বার্তা ডেস্কঃ
দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি খারিজ করেছে দিল্লি পুলিশ। নির্দিষ্ট নিয়ম না মেনে দেরিতে আবেদন করার কারণে এই অনুমতি দেওয়া হয়নি। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে দেশের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, তার জন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশপ্রধানদের কাছে এই মর্মে একটি জরুরি চিঠি পাঠিয়েছেন।
কেন্দ্রের আশঙ্কা, বিক্ষোভের অনুমতি না মিললেও বিভিন্ন রাজ্য থেকে সিজেপি-র সদস্য ও সমর্থকেরা দিল্লিতে সমবেত হওয়ার চেষ্টা করতে পারেন। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলির পুলিশকে। বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলির গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে তথ্য আদানপ্রদান বাড়াতে বলা হয়েছে, যাতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।