প্রিজনভ্যানে বলিউড তারকা ইমরান খান, মুম্বইয়ে ধুন্ধুমার!

বার্তা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি ও ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রতিবাদের রেশ ছড়িয়ে পড়ল মুম্বইয়েও। শনিবার দক্ষিণ মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (CJP) কর্মসূচি চলাকালীন পুলিশি বাধার মুখে পড়েন বিশিষ্টজনেরা। পূর্বানুমতি না থাকায় পুলিশ ঘটনাস্থল থেকে অভিনেতা ইমরান খান, প্রকাশ রাজ এবং মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীসহ প্রায় দুশো জন বিক্ষোভকারীকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বান্দ্রা ও ডিএন নগর থানা চত্বরে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়, যেখানে পরে শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও উপস্থিত হন।

দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির সমর্থনে আয়োজিত এই বিক্ষোভকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে ওঠে মুম্বই। অনুমতিহীন জমায়েতের জেরে পুলিশি কড়াকড়িতে আটক হন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমর্থক। দেশজুড়ে চলা এই রাজনৈতিক আন্দোলনের জেরে রাজধানী দিল্লির পাশাপাশি বাণিজ্যনগরীতেও তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দাদরের শিবাজি পার্কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ বাহিনী ও মহিলা মোতায়েন করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ও এফআইআর দায়েরের কাজ শুরু করেছে মুম্বই পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *