রাজধানীর দিন শেষ, আসছে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন!
October 13, 2026
বার্তা ডেস্কঃ
দূরপাল্লার যাত্রীদের জন্য বড় পদক্ষেপ করল ভারতীয় রেল। দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও আরামদায়ক করে তুলতে এবার ২৪ টি কোচ বিশিষ্ট বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিকে এই ধরনের ৫০ টি ট্রেন সেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, যার ডিজাইনের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
নতুন এই ট্রেনগুলিতে যাত্রীদের সুবিধার জন্য থাকবে আধুনিক প্যান্ট্রি কার, যার মাধ্যমে মিলবে গরম খাবারের সুবিধা। পাশাপাশি, বিমানের মতো বায়ো-ভ্যাকুয়াম টয়লেট, উন্নত নাইট লাইটিং, সিসিটিভি নজরদারি এবং ঘন্টায় ১৮০ কিলোমিটার ডিজাইন স্পিডের এই ট্রেন দূরপাল্লার যাত্রায় এক নতুন বিপ্লব আনতে চলেছে বলে মনে করা হচ্ছে।