নতুন পদের দায়িত্ব নিতেই সর্বনাশ, ৫০ লক্ষ টাকা খোয়ালেন প্রবীণ রাজনীতিবীদ!

বার্তা ডেস্কঃ

বিজেপির পিছড়া মোর্চার জেলা সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার দিনেই ভয়াবহ ডাকাতির শিকার হলেন প্রবীণ রাজনীতিবিদ রমেশ যাদব। সোমবার লখনউয়ের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ এবং সারাদিন উদ্‌যাপন শেষে কানপুরের সেন-পশ্চিমপাড়া এলাকার বাগানবাড়িতে ফিরে যান তিনি। সেখানেই গভীর রাতে মুখ ঢাকা একদল সশস্ত্র ডাকাত সশরীরে ঢুকে পড়ে। ডাকাতদলটি রমেশ যাদবের হাত-পা বেঁধে ফেলে তছনছ করে এবং নগদ অর্থ ও বহুমূল্য গয়না সহ মোট ৫০ লক্ষ টাকার সম্পত্তি লুট করে চম্পট দেয়।

ঘটনার খবর পাওয়া মাত্রই কানপুর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা বিশাল বাহিনী নিয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হন এবং দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুরো বিষয়টি সুপরিকল্পিত ছিল এবং দুষ্কৃতীরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছিল। প্রাথমিক সূত্র ও সন্দেহভাজনদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশদভাবে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি, ওই বাগানবাড়িতে দায়িত্বে থাকা রক্ষী ও পরিচারকসহ ১৪ জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এখন পর্যন্ত ডাকাতদলের কারও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *