আপনার অজান্তেই আড়ি পাতছে ফোন! গোপনীয়তা বজায় রাখার সহজ উপায় কী?

বার্তা ডেস্কঃ

কথা বলার পরই সোশ্যাল মিডিয়ায় পছন্দের পণ্যের বিজ্ঞাপন ভেসে ওঠা কিংবা অকারণে ফোনের ব্যাটারি ও ডেটা দ্রুত শেষ হয়ে যাওয়ার ঘটনা ইদানীং অনেকের সাথেই ঘটছে। বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন ২৪ ঘণ্টা সব কথা রেকর্ড না করলেও বিভিন্ন অ্যাপ এবং গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা আইফোনের সিরির মতো সুবিধাগুলো ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে। আপনার অজান্তেই ফোনের মাইক্রোফোন অন হয়ে তথ্য সংগ্রহ করতে পারে কিছু অপ্রয়োজনীয় অ্যাপ। স্ক্রিনের ওপরে সবুজ বা কমলা লাইট জ্বলা কিংবা প্রাসঙ্গিক বিজ্ঞাপনের ঘনঘটা দেখলে বুঝবেন আপনার গোপনীয়তা ব্যাহত হচ্ছে।

সচেতন পদক্ষেপ ও সঠিক সেটিংস পরিবর্তনের মাধ্যমে এই ধরনের ডিজিটাল আড়ি পাতা সহজেই বন্ধ করা সম্ভব। এর জন্য প্রথমেই ফোনের প্রাইভেসি সেটিংসে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর মাইক্রোফোন ব্যবহারের অনুমতি বাতিল করতে হবে। পাশাপাশি গুগল ও অ্যাপলের ভয়েস ম্যাচ বা ‘লিসেন ফর সিরি’ অপশনটি নিষ্ক্রিয় রাখা বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া সামাজিক মাধ্যম ও সার্চ ইঞ্জিনের সেটিংসে ঢুকে পার্সোনালাইজড বিজ্ঞাপনের অপশনটি বন্ধ করে দিলে এবং অচেনা অ্যাপ ইনস্টল করার সময় সতর্ক থাকলে আপনার ব্যক্তিগত ডেটা সম্পূর্ণ নিরাপদ থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *