পুজোর মুখে দুর্যোগের আশঙ্কা, ষষ্ঠী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া?

বার্তা ডেস্কঃ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, দুর্গোৎসবে ভারী বৃষ্টি বা বড়সড় দুর্যোগের কোনও আশঙ্কা নেই। যদিও চতুর্থী থেকে শুরু করে পুজোর বিভিন্ন দিনে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে তা উৎসবের আনন্দে বড় বাধা হয়ে দাঁড়াবে না। ইতিমধ্য়েই রাজ্যের অধিকাংশ এলাকা থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করেছে এবং সম্ভাব্য নিম্নচাপের অভিমুখ দক্ষিণ ভারতের দিকে থাকায় বাংলায় তার বড় প্রভাব পড়ার সম্ভাবনা কম।

ষষ্ঠীর পর থেকে বাংলার আবহাওয়া আরও উন্নত হতে পারে এবং নবমী, দশমী ও একাদশীতে রাজ্যের অধিকাংশ জায়গায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। উৎসবের এই দিনগুলিতে ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজও অনুভূত হতে পারে। হাওয়া অফিসের এই পূর্বাভাসে পুজোর আনন্দ উপভোগ করতে চলা সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *