ফুঁসছে রাজধানী! ভুয়ো পোস্ট রুখতে ৫০০ অ্যাকাউন্ট মুছে কড়া বার্তা দিল্লি পুলিশের

বার্তা ডেস্কঃ

দিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় লাগাতার গুজব ছড়ানোর অভিযোগ উঠল। এই ভুয়া ও বিভ্রান্তিকর প্রচার রুখতে বড় পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ, যার জেরে সরিয়ে দেওয়া হয়েছে প্রায় ৫০০টি উসকানিমূলক পোস্ট। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই এই জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ সঞ্জয় ভাটিয়া জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বিশেষ নজরদারি চালিয়ে ভুয়ো তথ্য ও গুজব চিহ্নিত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান সহ বিভিন্ন বিদেশ থেকে ভারত-বিরোধী প্রচার চালিয়ে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা চলছে। গত ১০ অক্টোবর বিক্ষোভের সময় মৃতুর ভুয়া খবর ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে পরিবেশ ভারী করার চক্রান্ত ধরা পড়ে। সোমবারের বিক্ষোভ ঘিরেও বিএএনএসএস-এর ১৬৩ ধারা ভঙ্গের অভিযোগে কনট প্লেস ও তিলক মার্গ সহ বিভিন্ন থানায় মামলা রুজু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *