রাহুলের আচরণে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, তলব নোটিসে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

‘কেউ আমাদের ধমকাতে পারে না।’ নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আচরণে কড়া ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সাম্প্রতিক এক রাজনৈতিক মিছিলে হাজার হাজার সমর্থক নিয়ে শীর্ষ আদালতকে নিশানা করার তীব্র সমালোচনা করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণে বিচারব্যবস্থা বিন্দুমাত্র প্রভাবিত হয় না। আদালতের ওপর চাপ সৃষ্টির এই ব্যর্থ অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

রাজনৈতিক স্বার্থে বিচারব্যবস্থাকে ব্যবহার করা এবং সুপ্রিম কোর্টের বাইরে সভা-সমাবেশ করার অভিযোগে রাহুল গান্ধী ও অখিলেশ যাদবসহ ইন্ডি জোটের একাধিক শীর্ষ নেতাকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। কেন এই ধরনের মিছিলের আয়োজন করা হয়েছিল, আগামী শুনানিতে তার উপযুক্ত ব্যাখ্যা দিতে হবে তাঁদের। একই সঙ্গে, নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারকেও নোটিস পাঠানো হয়েছে। তবে কমিশনকে নোটিস পাঠানোর অর্থ এই নয় যে সংশ্লিষ্ট নেতার আক্রমণাত্মক আচরণ ক্ষমা করে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *