পরকীয়ার জেরে ভয়াবহ হত্যাকাণ্ড, দক্ষিণ দিনাজপুরে চাঞ্চল্য!

বার্তা ডেস্কঃ

দেড় বছর আগে বিয়ের পর জীবিকার তাগিদে কলকাতায় থাকতেন বংশীহারির বাসিন্দা বিকাশ রায়। অভিযোগ, স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী টোটোচালক অনুপ দাসের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁর স্ত্রী শিউলি। সম্প্রতি বাড়ি ফিরে স্ত্রী ও প্রতিবেশীর গোপন সম্পর্কের কথা জানতে পারেন বিকাশ। এর পরেই স্বামী-স্ত্রীর তীব্র বচসা শুরু হয়। পুজোর আমেজ কাটার আগেই এই পরকীয়ার জের ধরে দক্ষিণ দিনাজপুরের বংশীহারির কড়ই কলোনিতে ঘটে গেল মর্মান্তিক এই খুনের ঘটনা।

বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকার পর পরিবারের সদস্যদের ডাকাডাকিতে দরজা খোলেন শিউলি। ঘরের ভেতরে মেঝের ওপর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে থাকতে দেখা যায় বিকাশকে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, পরকীয়ার পথের কাঁটা সরাতেই সুপরিকল্পিতভাবে বিকাশকে হত্যা করা হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিউলিকে গ্রেপ্তার করেছে বংশীহারি থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *