ভোররাতের মর্মান্তিক ঘটনা, গ্রেপ্তার খোদ নেত্রীর ছেলে!

বার্তা ডেস্কঃ

হুগলির উত্তরপাড়ার মাখলা মাকালতলা এলাকায় এক প্রবীণ মহিলাকে নির্মমভাবে যৌন হেনস্থার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে ওই বৃদ্ধা যখন টোটো ধরার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন হঠাৎই প্রাক্তন এক তৃণমূল কাউন্সিলরের ছেলে তাঁকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর অভিযুক্ত যুবক বৃদ্ধার ঘাড় চেপে ধরে তাঁর ওপর পাশবিক অত্যাচার চালানোর চেষ্টা চালায়। বৃদ্ধার আর্তনাদ শুনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে গণধোলাই দেওয়ার পর পুলিশে সোপর্দ করেন।

উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্যাতিতা বৃদ্ধার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং খুব দ্রুতই তাঁর শারীরিক পরীক্ষা করানো হবে। স্থানীয় বাসিন্দা ও বিরোধীদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অসামাজিক ও বিতর্কিত কাজের অভিযোগ উঠেছিল। মর্মান্তিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সমগ্র এলাকায় তীব্র ক্ষোভ ও চরম রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *