৬ মাসে ২৩ জনের মৃত্যুদণ্ড! বিচারককে সরিয়ে দিল হাই কোর্ট

বার্তা ডেস্কঃ

উত্তরপ্রদেশের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের ফাস্ট-ট্র্যাক কোর্টের বিচারক রবি কুমার দিবাকরকে পদ থেকে সরিয়ে মুজাফ্ফরনগরের পরিবার আদালতের অতিরিক্ত প্রধান বিচারক হিসেবে বদলি করেছে এলাহাবাদ হাই কোর্ট। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মাত্র ১১টি মামলায় রেকর্ড ২৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন তিনি। সম্প্রতি তাঁর জায়গায় শিব কুমারীকে ফাস্ট-ট্র্যাক আদালতের দায়িত্বে আনা হয়েছে।

মূলত গত আগস্ট মাসে তৎকালীন জেলা বিচারকের এক প্রশাসনিক আদেশে তাঁর আদালত থেকে আংশিক বিচার সম্পন্ন হওয়া ৯৭টি গুরুত্বপূর্ণ মামলা প্রত্যাহার করা হয়। সম্প্রতি প্রায় ১০ বছরের পুরনো একটি মামলার শুনানিতে তিনি জেলা বিচারকদের প্রশাসনিক ক্ষমতার সীমারেখা ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। মামলা প্রত্যাহারের এই আইনগত বৈধতা নিয়ে সোচ্চার হওয়ার পরপরই হাই কোর্ট তাঁকে সরানোর সিদ্ধান্ত নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *