সাতপাকের আগেই তুলকালাম, বিয়ের মণ্ডপে পুলিশ আসতেই যা ঘটল!

বার্তা ডেস্কঃ

চলছিল বিয়ের অনুষ্ঠান। সেজেগুজে বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষায় ছিলেন কনে রুচি। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল নাটকীয় এক ঘটনা। আনন্দের পরিবেশ মুহূর্তে বদলে গেল চরম উত্তেজনায়। উত্তরপ্রদেশের আম্বেদকরনগর জেলার আকবরপুর কোতোয়ালি এলাকার শিব বাবা মহল্লায় বিয়ের আসরে সোজা পুলিশ নিয়ে হাজির হন এক ব্যক্তি, যিনি দাবি করেন তিনি ওই কনের প্রথম স্বামী। এই আকস্মিক ঘটনায় অতিথি ও আয়োজকদের মধ্যে হুলস্থূল পড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, হংসবর থানা এলাকার সুরজের সঙ্গে রুচির আগেই বিয়ে হয়েছিল। কিন্তু পরবর্তীতে সম্পর্কের অবনতি ঘটায় গোঁসাইগঞ্জ এলাকার বাসিন্দা সুনীল কসৌধনের সঙ্গে রুচির দ্বিতীয় বিয়ের আয়োজন করা হয়। প্রথম স্বামী সুরজ এই খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে সরাসরি মণ্ডপে হাজির হন। পরিস্থিতি সামাল দিতে বিষয়টি থানায় গড়ায়। পরে আকবরপুর কোতোয়ালিতে পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষের দীর্ঘ আলোচনার পর একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় এবং দুই পক্ষের লিখিত সমঝোতার মাধ্যমে সমস্যার অবসান ঘটে। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে শেষ পর্যন্ত রুচি তাঁর দ্বিতীয় স্বামী সুনীলের সঙ্গেই হাসিমুখে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *