৫৫ দিনের ‘বিগ বস’ সফর শেষ, অবশেষে মেয়ের কাছে ফিরছেন ভরত!
বার্তা ডেস্কঃ
দর্শকদের ভোটিংয়ের জেরে আরও এক সপ্তাহের জন্য বিগ বস ঘরে টিকে গেলেন তনুশ্রী রায় দাস ও সোনামণি সাহা। রবিবার দাদার দরবারে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘোষণায় স্পষ্ট হয়ে যায় কার যাত্রা শেষ হচ্ছে। শেষ পর্যন্ত দর্শকদের রায়ে বিগ বস দুর্গ ছাড়তে বাধ্য হলেন ভরত কল। শোয়ের শুরু থেকেই অভিভাবকের ভূমিকায় থাকা এই প্রতিযোগীর বিদায়ে কান্নায় ভেঙে পড়েন অন্য হাউসমেটরাও। সৌরভের সঙ্গে আলোচনার সময় নিজের স্মরণীয় জারৃতির কথা বলতে গিয়ে আবেগের সংবরণ করতে পারেননি তিনি।
শোয়ের শুরু থেকে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়ে সকলের সঙ্গে এগিয়ে চলেছিলেন ভরত কল। তবে নমিনেটেড তিন প্রতিযোগীর মধ্যে তনুশ্রী বা সোনামণি নয়, শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণে এগিয়ে যায় দর্শকের রায়। দুর্গ থেকে বিদায় নেওয়ার ঘোষণা হতেই অভিনেতার মুখে সবার আগে উঠে আসে তাঁর মেয়ের কথা। তিনি জানান ৫৫ দিন পর এবার সোজা নিজের মেয়ের কাছে ফিরছেন। বিদায়বেলায় সহপ্রতিযোগীদের চোখে জল এলেও দুর্গ থেকে বেরিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই জনপ্রিয় অভিনেতা।