দেবীপক্ষের পরেই আকাশছোঁয়া সোনার দাম, আজকের রেট জানলে চমকে উঠবেন!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুম পার হতেই ফের মধ্যবিত্তের পকেটে বড়সড় টান। দেবীপক্ষের পর আচমকা সোনার দাম ঊর্ধ্বমুখী হতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ ক্রেতা থেকে শুরু করে স্বর্ণ ব্যবসায়ীদের। এই মুহূর্তে যারা নতুন গয়না কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য বাজারদর বেশ কিছুটা চাপ বাড়াল। বর্তমান পরিস্থিতিতে গয়না বা সোনা কেনার পরিকল্পনা থাকলে কেনার আগে আজকের বাজারদর জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

বর্তমানে ২২ ক্যারেটের ১ গ্রাম হলমার্ক সোনার দাম দাঁড়িয়েছে ১৩,৫৮০ টাকা এবং ১০ গ্রামের দাম ১৩৫,৮০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেটের ১ গ্রাম পাকা সোনার দাম ১৪,২৯০ টাকা এবং ১০ গ্রামের দাম ১৪২,৯০০ টাকা। পাশাপাশি ১ গ্রাম পাকা সোনার বাটের দাম ১৪,২১৫ টাকা ও ১০ গ্রামের দাম ১৪২,১৫০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও ঊর্ধ্বমুখী; প্রতি কেজি খুচরো রুপোর দাম দাঁড়িয়েছে ১৯৭,৬০০ টাকা এবং ১০০ কেজি রুপোর বাটের দাম ১৯৭,৫০েক টাকা। গয়না কেনার সময় বিআইএস (BIS) স্ট্যাম্প ও ক্যারেট দেখে নেওয়া শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *