তৃণমূলের নাম-প্রতীক কার দখলে? সুপ্রিম কোর্টের রায়ে ওলটপালট রাজনীতির সমীকরণ!
বার্তা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে দুই শিবিরের আইনি লড়াইয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নথি ও হলফনামা জমা দেওয়ার জন্য ঋতব্রত শিবিরকে অতিরিক্ত ১০ দিনের সময় মঞ্জুর করেছে। নির্ধারিত দিনে ঋতব্রত শিবিরের আইনজীবী অতিরিক্ত সময় প্রার্থনা করলে মমতা শিবিরের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করেন। তবে দুই পক্ষের সওয়াল শুনে আদালত জানায়, ঋতব্রত শিবিরের হলফনামা জমার পরবর্তী ১০ দিনের মধ্যে মমতা শিবিরও তাদের পাল্টা বক্তব্য পেশ করার সুযোগ পাবে।
এদিকে, এই আইনি লড়াইয়ের মাঝেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে অন্য এক ঘটনায়। দিল্লিতে হলফনামা নিয়ে যাওয়ার সময় তাঁদের ট্রাকে হামলা চালিয়ে নথিপত্র ছিনতাইয়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ তুলেছে ঋতব্রত শিবির। হরিয়ানা সীমান্তের কাছে ঘটা এই ঘটনার নেপথ্যে কালীঘাট শিবিরের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে তাঁদের দাবি। যদিও সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে মমতা শিবির। বর্তমানে সুপ্রিম কোর্টের এই নতুন নির্দেশ এবং নথি ছিনতাইয়ের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।