নিশিকান্তের ডিগ্রি বিতর্ক: আদালত পর্যন্ত গড়ায় মামলা, এবার কি ব্যাকফুটে মহুয়া?

বার্তা ডেস্কঃ

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কিত পোস্টের জেরে শেষমেশ আদালতের হস্তক্ষেপে পিছু হঠতে বাধ্য হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিশিকান্তকে নিয়ে করা বিতর্কিত পোস্টটি সমাজমাধ্যম থেকে মুছে ফেলতে দিল্লি হাই কোর্টে সম্মত হয়েছেন মহুয়ার আইনজীবী। তবে এটিকে রাজনৈতিক বিবাদ হিসেবে দাবি করে নিশিকান্তর ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে বলেই তিনি বজায় রেখেছেন। আদালত মহুয়ার করা মন্তব্যকে ‘অপমানজনক’ হিসেবে চিহ্নিত করেছে। উল্লেখ্য, ইতোপূর্বেও নিশিকান্তের অভিযোগের ভিত্তিতে মহুয়ার সাংসদ পদ খারিজ হওয়ার ঘটনা ঘটেছিল।

একই মামলায় জড়িত ভারতের প্রাক্তন অর্থসচিব সুভাষচন্দ্র গর্গও নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। একটি পডকাস্টে নিশিকান্তকে নিয়ে করা নিজস্ব মন্তব্যটি তিনি ফিরিয়ে নেওয়ার কথা আদালতে জানিয়েছেন। সংশ্লিষ্ট পডকাস্ট কর্তৃপক্ষকে ওই বিতর্কিত অংশটি সরিয়ে ফেলার জন্য অনুরোধ জানাবেন বলেও তিনি সম্মত হন। আদালতের হস্তক্ষেপে উভয় পক্ষ থেকেই নির্দিষ্ট প্রতিশ্রুতি রেকর্ড করা হয়েছে। মহুয়া এবং দুবের এই দীর্ঘদিনের বিবাদ ফের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল এবং চর্চার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *