ফোল্ডেবল আইফোনে বড় বিপর্যয়, অ্যাপল কি পিছিয়ে আসছে?

বার্তা ডেস্কঃ

প্রায় তিন লক্ষ টাকা খরচ করে নতুন ফোল্ডেবল আইফোন ডুয়ো কিনেও স্বস্তিতে নেই কিছু গ্রাহক। ফোন হাতে পাওয়ার অল্প সময়ের মধ্যেই ডিসপ্লেতে ফাটল ধরার অভিযোগ সামনে আসায় প্রযুক্তি মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ইতিমধ্যেই বিষয়টি স্বীকার করে জানিয়েছে, খুব অল্প সংখ্যক ডিভাইসেই এই সমস্যা দেখা গিয়েছে। যেসব গ্রাহকের ফোনে ডিসপ্লে সংক্রান্ত ত্রুটি ধরা পড়বে, তাঁদের জন্য বিনামূল্যে ফোন প্রতিস্থাপনের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে বিপুল দাম দিয়ে কেনা এই নতুন ফোল্ডেবল ফোনের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবহারকারীরা।

অনলাইন প্ল্যাটফর্মে এই বিষয়ে নানা অভিযোগ সামনে আসার পর প্রযুক্তিপণ্য মেরামতকারী সংস্থা আইফিক্সিট ফোনটির হিঞ্জ বা ভাঁজ করার যন্ত্রাংশের নকশা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁদের মতে, উৎপাদনের সময় সামান্য ত্রুটি কিংবা ধুলোর একটি ক্ষুদ্র কণাও ভাঁজযোগ্য ডিসপ্লের মতো সংবেদনশীল অংশের ক্ষতি করতে পারে। এই পরিস্থিতিতে অ্যাপল জানিয়েছে, আইফোন ডুয়োর জন্য বিভিন্ন অ্যাপের আপডেট শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অ্যাপলকেয়ার পরিষেবার মাধ্যমে ডিভাইস বদলের সুযোগ পাবেন। ফোল্ডেবল ফোনের বাজারে টিকে থাকতে অ্যাপল দ্রুত এই সমস্যার কতটা স্থায়ী সমাধান করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *