বিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য! সিজেপি নেতার পাসপোর্ট ও পরিচয়পত্র বাতিলের দাবিতে উত্তাল হাই কোর্ট
বার্তা ডেস্কঃ
বিচারব্যবস্থা এবং দেশের শীর্ষ আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। চেন্নাইয়ের এক বাসিন্দা আর গণেশ কুমারের করা এই মামলায় সিজেপি নেতার পুরনো কার্যকলাপ খতিয়ে দেখার পাশাপাশি তাঁর পাসপোর্ট ও পরিচয়পত্র বাতিলের জোরালো আর্জি জানানো হয়েছে। মামলাকারীর অভিযোগ, সৌরভ এবং তাঁর সংগঠনের নেতারা ক্রমাগত বিচারবিভাগীয় মর্যাদাকে ক্ষুণ্ন করছেন।
এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাজ হাই কোর্ট সৌরভ দাসসহ মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে নোটিস জারি করেছে। আদালত আগামী ছয় সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলিকে তাদের সুনির্দিষ্ট বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে, সৌরভ ও তাঁর পরিবারের সদস্যদের অতীত কর্মকাণ্ডের স্বচ্ছ তদন্ত এবং তাঁর সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ব্লক করার দাবিও জানানো হয়েছে।