চিনের কমিউনিস্ট পার্টির প্লেনামে খালি চেয়ারের রহস্য, পথের কাঁটা সরাতেই কি রেকর্ড বহিষ্কার শি জিনপিংয়ের!

বার্তা ডেস্কঃ

চিনের কমিউনিস্ট পার্টির সদ্যসমাপ্ত পঞ্চম প্লেনামে সারি সারি খালি চেয়ারের ছবি প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। ৩৭৬ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে প্রায় ২৫ শতাংশ প্রতিনিধির অনুপস্থিতি এবং মাও জেসঙের জমানার পর সর্বনিম্ন উপস্থিতির রেকর্ড দলের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছে। সরকারি সংবাদমাধ্যমে দলীয় শৃঙ্খলাভঙ্গের কথা বলা হলেও, এই ঐতিহাসিক অনুপস্থিতি ও শুদ্ধকরণ কর্মসূচি ঘিরে কৌতূহল তুঙ্গে পৌঁছেছে।

প্লেনামের শেষে প্রকাশিত বিবৃতিতে দলীয় শৃঙ্খলভঙ্গের অভিযোগে রেকর্ড ৩৩ জন শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানানো হয়েছে, যার মধ্যে ১৬ জনই সেনাবাহিনীর আধিকারিক। সেন্ট্রাল মিলিটারি কমিশনের শীর্ষস্থানীয় কর্তা থেকে শুরু করে একাধিক প্রভাবশালী সেনাকর্তার অপসারণে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় এখন কেবল প্রেসিডেন্ট শি জিনপিং এবং এক জেনারেল অবশিষ্ট রয়েছেন। পর্যবেক্ষকদের একাংশের মতে, সংবিধান সংশোধন করে আজীবন শীর্ষপদে থাকার সিদ্ধান্তের বিরোধিতাকারীদের সরাতেই এই কঠোর পদক্ষেপ, যা আগামী ২১তম পার্টি কংগ্রেসের আগে জিনপিংয়ের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার কৌশল বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *