বাংলার উচ্চশিক্ষায় ঐতিহাসিক বদল! সিলেবাসে এবার বৈদিক অঙ্ক ও চাণক্য নীতি

বার্তা ডেস্কঃ

বাংলার শিক্ষাব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে হেঁটে উচ্চশিক্ষায় প্রাচীন গণিত শাস্ত্র এবং চাণক্য নীতি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি মেনে গঠিত রাজ্য সরকারের বিশেষ টাস্ক ফোর্সের সুপারিশ অনুযায়ী, ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা ভারতীয় জ্ঞান পরম্পরার গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কলেজের পাঠ্যক্রমে বিশেষ প্রাধান্য দেওয়া হতে পারে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন ইউজিসি-র প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এম জগদীশ। টাস্ক ফোর্সের সদস্য তথা কল্যাণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল জানিয়েছেন, ভারতীয় জ্ঞান পরম্পরায় চাণক্যের অর্থশাস্ত্র ও গণিতশাস্ত্রের নিবিড় যোগ রয়েছে। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে প্রাচীন গণিত ও চাণক্য নীতি নিয়ে পৃথক কোর্স চালুর পাশাপাশি সিলেবাসের নতুন অংশ হিসেবেও এগুলি যুক্ত করা হতে পারে।

এই পরিবর্তনের মাধ্যমে আগামী প্রজন্মকে দেশের শিকড় ও ইতিহাসের সঙ্গে পরিচিত করানোর প্রয়াস চলছে। প্রসঙ্গত, রাজ্যের উচ্চশিক্ষায় এই বিষয়গুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে টাস্ক ফোর্সের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কেন্দ্রীয় সরকারের স্ট্রাকচারাল মেথড মেনে আইআইটি স্তরেও ইতিমধ্যে এই বিষয়গুলির সঙ্গে পড়ুয়াদের পরিচয় করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও খুব শীঘ্রই এই নীতি কার্যকর করার বিষয়ে জোরদার প্রস্তুতি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *