হাবড়ায় অন্তঃসত্ত্বা গৃহকর্মীকে কাজের টোপ, অমানবিক ঘটনায় চাঞ্চল্য!
November 5, 2026
বার্তা ডেস্কঃ
হাবড়ায় পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রৌঢ়
নিজস্ব প্রতিনিধি, বারাসাত: বাড়িতে পরিচারিকার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক মহিলাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল হাবড়ায়। এই ঘটনায় অভিযুক্ত দেবকুমার সিং (৫৬) নামের এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই মহিলাকে কাজের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। অভিযোগ, এরপর থেকেই লাগাতার তাকে ধর্ষণ করা হয়। বর্তমানে নির্যাতিতা সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তারকৃত দেবকুমার সিংকে বুধবার বারাসাত আদালতে হাজির করা হয়। বিচারক ধৃতের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত চালাচ্ছে হাবড়া থানার পুলিশ।