যুবশক্তি ‘ভরসা’ প্রকল্পে মাসে ৩০০০ টাকা, জানুয়ারি থেকেই মিলবে বড় সুবিধা!
বার্তা ডেস্কঃ
হুগলির জনসভা থেকে রাজ্যবাসীকে বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যুবশক্তি ‘ভরসা’ প্রকল্পের আওতায় আগামী জানুয়ারি মাস থেকেই বেকার যুবক-যুবতীরা আর্থিক ভাতা পেতে শুরু করবেন। গ্র্যাজুয়েটরা প্রতি মাসে কড়কড়ে ৩,০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটরা ২,০০০ টাকা করে পাবেন, যা চাকরি না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আগামী ২৩ নভেম্বর ক্যাবিনেট বৈঠকেই এই প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
পাশাপাশি, রাজ্যের উন্নয়নমূলক খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জনকল্যাণমুখী বরাদ্দের বড়সড় বৃদ্ধির কথা জানান। আইসিডিএস খাবার, প্রসূতি মায়েদের বরাদ্দ, প্রাথমিক স্কুলের মিড-ডে মিল এবং হাসপাতালের ডায়েট খরচে উল্লেখ্যযোগ্য বৃদ্ধি ঘটানো হয়েছে। একই সাথে আরামবাগ মেডিকেল কলেজ সহ রাজ্যের ১৩টি মেডিকেল কলেজে আধুনিক চিকিৎসার অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার ঘোষণা দেন তিনি।