রাহুলের সভায় অনুপস্থিতি নিয়ে কাকার শেষকৃত্য! যুবনেতাকে বহিষ্কার করে চরম বিতর্কে কংগ্রেস

দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মেগা সভায় উপস্থিত থাকতে না পারায় মধ্যপ্রদেশের যুব কংগ্রেস নেতা রোহিত রাজোরিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কাকার শেষকৃত্যে যোগ দেওয়ার কারণে তিনি ওই সভায় থাকতে পারেননি বলে দাবি করেছেন। তাঁর এই বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। দীর্ঘ ১৫ বছর দলের জন্য কাজ করা এবং একাধিক আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়া সত্ত্বেও এমন কঠোর শাস্তির সিদ্ধান্তকে অনেকে অমানবিক বলে সমালোচনা করেছেন।

রামলীলার ওই সমাবেশে অনুপস্থিত থাকার অভিযোগে ইতিমধ্যে সাতটি রাজ্যের প্রায় ১৮৫ জন নেতা-কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এই সংখ্যা ৫০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দলের শীর্ষ নেতৃত্ব একে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দাবি করলেও, পারিবারিক জরুরি অবস্থাকে উপেক্ষা করে এমন তড়িঘড়ি পদক্ষেপে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *